আওয়ার ইসলাম ডেস্ক: বছর শেষ। মাদরাসাগুলোতে শুরু হয়েছে ভর্তির আমেজ। লক্ষ লক্ষ মাদরাসা শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। গত ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসাকে মাস্টার্স (এম. এ) মানের সরকারি স্বীকৃতির পর আলোচনায় আসে বাংলাদেশের কওমি মাদরাসা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর হিসাব মতে সারাদেশে প্রায় ৪০ লাখ কওমি শিক্ষার্থী রয়েছে।
কওমি মাদরাসায় বছর শুরু আরবি রমজান টু রমজান। রমজানের পরে শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সূচনা হয়। সারাদেশের উল্লেখযোগ্য কিছু মাদরাসার ভর্তি তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। কয়েকটি মাদরাসার খবর নিয়ে নিউজটি সাজিয়েছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।
১. মিরপুর আকবর কমপ্লেক্সে ভর্তি শুরু হয়েছে গতকাল ১৮ মে
দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআ ইসলামিয়া দারুল উলূম ঢাকা, মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকায় ২০২১-২২ শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে ৷
গতকাল ১৮ মে থেকে ২৬ মে পর্যন্ত কিতাব ও তাখাসসুস বিভাগসমূহে পুরাতন ছাত্রদের ভর্তি চলবে ৷ নতুন ছাত্রদের ভর্তি চলবে ৩০ মে পর্যন্ত ৷ হিফজ ও মক্তব বিভাগের ভর্তি শুরু হবে ২২ মে রবিবার থেকে ৷ সকল বিভাগের পুরাতন ছাত্ররা মোবাইলে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৷ আর নতুন ছাত্ররা স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি নেয়া হবে ৷
জামিআর ভর্তি চলমান বিভাগসমূহ-
১ ৷ ইফতা (২ বছর)
২ ৷ হাদীস (২ বছর)
৩ ৷ তাফসীর (২ বছর)
৪ ৷ আদব (১ বছর)
৫ ৷ তারীখ (২ বছর)
৬ ৷ কিতাব বিভাগ (তাকমিল পর্যন্ত)
৭ ৷ হিফজ বিভাগ ৷
৮ ৷ মক্তব বিভাগ ৷
বিঃদ্রঃ সকল বিভাগে ভর্তি হতে দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ডের দুই কপি ফটোকপি সঙ্গে আনতে হবে ৷ সার্বিক যোগাযোগ: ০১৬৮৮৩৯৯৭২৬, ০১৯২০৭১৩১৪০ ৷ মুফতী হেদায়েতুল্লাহ্, মুহাদ্দিস, অত্র জামিআ ৷
২. গওহরডাঙ্গা মাদরাসায় ভর্তি শুরু হচ্ছে আগামী শুক্রবার
জামেআ ইসলামিয়া দারুল উলূম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮, ৯ ও ১০ শাওয়াল ১৪৪২ হি. ২১, ২২ ও ২৩ মে ২০২১ রোজ- শুক্র, শনি ও রবিবার মাদরাসায় ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
সময় : সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।
ইফতা বিভাগ: ইফতা বিভাগের পরীক্ষা ১১ শাওয়াল ২৪ মে সোমবার সকাল ৯ টায় হবে।
আদব বিভাগ: সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুগোপযোগী সিলেবাস আরবি ভাষা সাহিত্যে অন্যতম পারদর্শী আদীবের তত্ত্বাবধানে আদব বিভাগ। ভর্তি পরীক্ষা ১১ শাওয়াল