বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার জর্ডান সীমান্ত থেকে ইসরায়েলে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোনের মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার চেষ্টা করা হয়, তবে সেটিকে ধ্বংস করার দাবি করেছে দখলদার দেশটির সেনারা।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

ড্রোনটি বেইত শাউন এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে গাজায় এ পর্যন্ত ৬১ শিশুসহ ২১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে। এ পর্যন্ত ইসরায়েলে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ