বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

টানা আটদিন ইসরায়েলি আগ্রাসনের পর ‘যুদ্ধবিরতির’ আহ্বান বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, গাজায় সংঘাত বন্ধ করতে তার দেশ মিসরসহ তিনটি দেশের সঙ্গে কাজ করছে।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। পাল্টা জবাব দিচ্ছে হামাসও। চলমান এ সংঘাত শিগগিরই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬১টি শিশুও রয়েছে। আর  ইসরায়েলে প্রাণ হারিয়েছে ১০ জন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়,‘প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন এবং সেদিক থেকে মিসর ও অন্যান্য মিত্রদের সঙ্গে তার দেশের আলোচনার বিষয়টিও তুলে ধরেছেন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ