মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির

এসএসএফের নিরাপত্তা পাবেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে। এই আইনের কারণে বিশেষ বাহিনীর নিরাপত্তা পাবেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। ক্ষমতায় না থাকলেও শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যরা এই নিরাপত্তার সুবিধা পাবেন।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, ৮৬ সালের এক অধ্যাদেশ অনুযায়ী এসএসএফ পরিচালিত হতো। তবে সামরিক সরকারের অধ্যাদেশ আইনে পরিবর্তন করার জন্য আদালতের রায় রয়েছে। সেই রায় বাস্তবায়ন করতে গিয়ে এটিকে আইনে পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনে নতুন করে যুক্ত করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানদের দৈহিক নিরাপত্তা দেবে এসএসএফ। এর বাইরে জাতির পিতার পরিবারের সদস্যদেরকেও দৈহিক নিরাপত্তা দেবে এই বিশেষ বাহিনী।

তিনি জানান, জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে তার দুই মেয়ে, তাদের সন্তান ও তাদের সন্তানরা বিশেষ বাহিনীর এ নিরাপত্তা সুবিধা পাবেন।

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আলাদা আইন রয়েছে, এরপরেও আলাদাভাবে এই সুবিধা কেন?

জবাবে সচিব বলেন, ওইটি আলাদা একটি আইন। সেই আইনের সঙ্গে এই আইনের সম্পর্ক নেই। এসএসএফ আইনে জাতির পিতার সদস্যরা নিরাপত্তার সুবিধা পাবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন। অন্যদিকে মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে যুক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ