বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে বিস্ফোরণ, মৃত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। এই বিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে ১১ জনের মৃত্যু হয়েছে।

চারটি বিস্ফোরণের মধ্যে দুটি ঘটেছে কান্দাহার প্রদেশে। এটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা জামাল নাসের। এ দুটি ঘটনায় অন্তত দুজন শিশুরও মৃত্যু ঘটেছে। বাকি দুটি বিস্ফোরণ ঘটে কুন্দুজ ও গজনি অঞ্চলে।

এই চার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩জন আহত হয়েছেন। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক কি না সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তালেবান বা অন্য কোনো পক্ষ থেকে এই হামলার কোনো দায় স্বীকার করা হয়নি। আল জাজিরা জানিয়েছে, ঘটনার ৪০ মিনিট পর ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পৌঁছে।

এর আগে গত সোমবার ঈদ উপলক্ষ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবানরা। কিন্তু বিরতির মধ্যেই কারা আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটালো, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ