সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার গোলচত্বর থেকে শুরু করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে হয়ে টাঙ্গাইল পর্যন্ত সড়কের প্রায় ৩০ কিলোমিটারে যানজট রয়েছে।

দুপুরের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পরিবহন সংকটে পড়েছেন। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বৃষ্টি কারণে উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনে মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ