আন্দামান নওশাদ: বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ (বাংলাদেশ দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর হিফজ বিভাগে সারাদেশে প্রথম হয়েছে হাফেজ আবু দারদা। রাজধানীর কুড়িল এলাকার মাদরাসাতুন নূর ঢাকা আল ইসলামিয়্যাহ আল মাদানিয়্যাহ মাদরাসার ছাত্র সে। চলতি বছর অনুষ্ঠিত বাংলাদেশ দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ) এর কেন্দ্রীয় পরীক্ষায় শতকরা ৯৯ নম্বর পেয়ে সারাদেশে প্রথম স্থানের এ গৌরব লাভ করে হাফেজ আবু দারদা।
আল্লাহপাকের ঐশীগ্রন্থ আল কোরআন। কোরআন নাযিলের সূচনা কাল থেকেই সৌভাগ্যবান এক কাফেলা এ মহাগ্রন্থকে তাদের বক্ষে ধারণ করে যুগের সর্বশ্রেষ্ঠ মানব রূপে আবির্ভূত হয়েছেন। কোরআন নাজিলের এ মাসে তাদেরই অন্যতম একজনকে খুঁজে পেলাম যার নাম ‘হাফেজ আবু দারদা’।
হাফেজ আবু দারদা কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন ইছাপশর গ্রামের মো. আবু তাহের এর কনিষ্ঠ সন্তান। জনাব আবু তাহের তার সন্তানের অভূতপূর্ব এ সফলতার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আবু তাহের মিয়ার ৭ ছেলে ও ৪ মেয়ের প্রত্যেকেই কোরআনে হাফেজ, আলেম ও মুফতি। তিনি তার সন্তান ও সন্তানের শিক্ষক ও মাদরাসা ভবিষ্যৎ সফলতা ও উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
মাদ্রাসাতুন নুর এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আরিফ ইবনে আবু তাহের তার প্রতিষ্ঠানের ঈর্ষনীয় এ সফলতায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করত: মাদরাসার ছাত্র-শিক্ষক ও সহযোগীদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানটি নতুন। ক্ষুদ্র জীবনের প্রাপ্ত অভিজ্ঞতা ও আমার ওস্তাদ, মুরুব্বিদের পরামর্শক্রমে একটু ভিন্ন আঙ্গিকে কোরআনের এই কাননকে সাজাতে চেয়েছি। এজন্য প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রমী কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১. প্রত্যেক শিক্ষার্থীকে যত্নের সাথে দায়িত্ব নিয়ে আদর সোহাগ স্নেহ মায়া-মমতা দিয়ে সম্পূর্ণ বেত্রাঘাত মুক্ত পরিবেশে পাঠদান করা
২. প্রতিষ্ঠানের আর্থিক কোনো কাজে তথা কালেকশন দান সদকা সংগ্রহ ইত্যাদি কোন কাজে কখনই কোন অবস্থাতেই ছাত্রদের ব্যবহার না করা
৩. দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ সুনাগরিক ও ওয়ারেসে নবী তৈরির লক্ষ্যে বিশ্বসেরা যোগ্য হাফেজ তৈরি করতে আ প্রাণ চেষ্টা চালানো হয়।
প্রতিষ্ঠান থেকে এবছরই প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় ৪ জন হাফেজে কোরআন অংশগ্রà