সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

গাজায় আরও বিমান হামলার নির্দেশ দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ মঙ্গলবার (১১ মে) গাজা উপত্যকায় আরও বিমান হামলার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাড়তি সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন।

সংবাদমাধ্যম মারিভ ডেইলির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় পুনরায় হামলার সিদ্ধান্ত নেন তিনি। সভায় গাজার ওপর বিশেষ নজর রাখতেও বলা হয়েছে।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩’র প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আশেপাশে সতর্কতার জন্য বাড়তি সেনা মোতায়েন করা হবে।
মঙ্গলবার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৯ জন শিশু। এছাড়া ৮২২ জন আহত হয়েছেন।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুসালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুসালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ