মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার ফজরের জামাতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেল প্রাণ

কাল চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতি না শুক্রবার হবে তা জানা যাবে আগামীকাল বুধবার (১২ মে) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪২ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

বুধবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শুক্রবার (১৪ মে)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ