শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাকে ফজিলত মারহালায় প্রথম হয়েছে শিবচর জামিয়াতুস সুন্নাহর আবদুল আজীজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার ছাত্র আবদুল আজীজ। তার মোট প্রাপ্ত নম্বর ৭৭৫। আর ফজিলত মারহালার মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যশাের জেলার জামিয়া নিয়ামাতিয়া মহিলা মাদরাসার মারজান। প্রাপ্ত নম্বর ৬৫১।

আজ সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী প্রমূখ।

এছাড়া জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসা মোট মেধাস্থান পেয়েছে ২৬৫টি। এর মাঝে ফজিলত মারহালায় ১৩ টি।সানাবিয়া মারহালায় ৮ টি। মুতাওয়াসসিতাহ ১১৩ টি। ইবতিদাইয়া ১২৫ টি। আর হিফজ মারহালায় ৬টি।

মেধা তালিকার শীর্ষে থাকা এ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী বলেন, ‘আমরা আল্লাহর শোকর আদায় করছি। আমাদের ছাত্র ও শিক্ষকদের যৌথ মেহনতের ফসল আজকের ফলাফল। আমরনা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ভবিষ্যতে যেনো এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি তার জন্য বিশেষ দোয়া চাচ্ছি।’

এদিকে ফজিলত মারহালার পুরুষ শাখায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন তারা হলো, নারায়নগঞ্জ জেলার দারুল উলুম, মাদানীনগর মাদরাসার আতিকুল ইসলাম আল ফাহিম, প্রাপ্ত নম্বর ৭৫৯। মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার মাে. ইয়াকুব আলী, তার নম্বর ৭৫৯ এবং ঢাকা জেলার জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার খালিদ মুহিউদ্দিন, প্রাপ্ত নম্বর