বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিলো তালেবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: আফগান তালেবানরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটিতে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

আজ সোমবার এক বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তাদের পক্ষ থেকে দেশের কোথাও কোনো হামলা চালানো হবে না। তবে তাদের ওপর যদি এই তিন দিনে কোনো আক্রমণ করা হয়, সেক্ষেত্রে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত বছরও ঈদ উপলক্ষে তালেবানরা আফগানিস্তান জুড়ে একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

এদিকে, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। খুব শিগগিরই আফগান সরকারও একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ