সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলায় সুইজারল্যান্ডের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এবং অন্য এলাকা থেকে অবৈধ ইহুদি বসতি গড়ার জন্য ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে মন্তব্য করেছে সুইজারল্যান্ড।

ইহুদিবাদীদের এই পদক্ষেপ নিন্দারযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি। রোববার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরায়েল সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করছে।

সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেলআবিব। গত কয়েক দিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।

এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে— এই পরিকল্পনা বন্ধ না করলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ