রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো যাত্রী বোঝাই মাইক্রোবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মে) বিকালে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা হলেন মাইক্রোবাসচালক রিয়াজ হোসেন (৩২), শাহজাহান মণ্ডল (২৫), কামরুজ্জামান (৬০) ও মোহাম্মদ আলিফ (১০)।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিল মাইক্রোবাসটি। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে তারা ফেরির অপেক্ষায় ছিলেন। পন্টুন থেকে মাইক্রোবাসটি পেছনের দিকে নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ভাবে আরোহীদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ