শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

অনুমোদন পেল স্পুটনিকের এক ডোজের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলায় ‘স্পুটনিক-ভি’ এর এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এ টিকার অনুমোদনও দেয়া হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্পুটনিক-ভি’ টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ। রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক-ভি অনুমোদন দেয়নি।

আরডিআইএফ ওই বিবৃতিতে বলেছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুটনিকের এক ডোজ টিকা অনুমোদন দেয়া হয়েছে। এখন পর্যন্ত গোটা বিশ্বে প্রায় দুটি কোটি মানুষ ‘স্পুটনিক-ভি’ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অগ্রিম টাকা নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ‘স্পুটনিক-ভি’ টিকার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি সিনোফার্মের টিকার জন্যও চীনের সঙ্গে কথা বলেছে ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ