বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে: ইউজিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে বন্ধ থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ইউজিসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, চলমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে। এখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে পরীক্ষা নেয়ার বিষয় ঠিক করবে।

তিনি জানান, অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ইউজিসি একটি গাইড লাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় থেকে এ নিয়ে পরিপত্র জারি করলে বিশ্ববিদ্যালয়গুলো সে অনুযায়ী পরীক্ষা নেবে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী নেওয়া যায়নি। এ অবস্থায় পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি থেকে সেশনজটের আশঙ্কতা দেখা দিয়েছে উচ্চ শিক্ষাপীঠগুলোয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ