বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ছবি ভাইরাল: সড়ক দুর্ঘটনায় নিরাপদ থাকায় শুকরিয়ার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কারাকাসুতে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েও নিরাপদ ও সুস্থ থাকায় আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করার ছবি ভাইরাল হয়েছে।

জানা যায়, তার নাম হালিত। সড়ক দুর্ঘটনায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সৌভাগ্যবশত তিনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকেন। এ ঘটনায় তিনি আর দেরি করেননি, দুর্ঘটনাস্থলে গাড়ির পাশেই জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন।

স্থানীয় সময় গতকাল বুধবার (৫ মে) ঘটে যাওয়া ওই ঘটনার ছবি তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তুরস্কের একটি অনলাইন নিউজ জানায়, বনকর্মীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে হালিতের গাড়ির সংঘর্ষ হয়। জরুরি ব্রেক কষে রাস্তার পাশে ছিটকে যাওয়া থেকে রক্ষা পান তিনি। অলৌকিকভাবে তিনি একটু আহত হননি। দুর্ঘটনায় তিনি ছাড়াও রক্ষা পেয়েছেন আরও ৮ ব্যক্তি। পরে হালিত মহাসড়কে পাশেই গাড়িতে থাকা জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন।

ঘটনাটি মুহূর্তেই তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সবাই আল্লাহর প্রতি হালিতের বিশ্বাস ও আনুগত্যের প্রশংসা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ