শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানের প্রথম ২০ দিনে মসজিদুল হারামে ৩০ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রমজান আসলেই বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় তৈরি হয় মক্কার মসজিদুল হারামে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেলোবারের মতো এবারও নানা ধরনের বিধিনিষেধের মোড়কে আটকে ফেলা হয়েছে মুসলমানদের এই কেবলাকে। তারপরও চলতি রমজানের প্রথম দশকে ৩০ লাখের বেশি মুসল্লি নামাজ আদায় ও ওমরাহ পালন করেছেন।

মসজিদুল হারামের দরজায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমে এই পরিসংখ্যান জানা গেছে বলে রবিবার (৩ মে) এই খবর জানিয়েছে আল আরাবিয়া। এ সংক্রান্ত একটি প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সৌদি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ পালন করে তবেই এত মুসল্লি মসজিদে হারামে প্রবেশ করতে পেরেছেন।

এ বিষয়ে মসজিদুল-হারামের দায়িত্বশীল মুহাম্মদ আল জাবেরী বলেন,এ বছর রমজানের প্রথম ২০ দিনে ওমরা, তাওয়াফ ও নামায আদায়ের জন্য ৩০ লাখের বেশি মানুষ মসজিদুল হারামের প্রবেশ করেছেন।

তিনি বলেন, রমজানের শুরু থেকেই হারামাইন কর্তৃপক্ষ তাওয়াফ ও ওমরা পালনকারীদের সুবিধা নিশ্চিতে কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছেন। এর অংশ হিসেবে মসজিদুল হারামের প্রবেশপথে তাপ নিয়ন্ত্রণে বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত মসজিদুল হারামে প্রবেশ করা সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতেই হারামাইন কর্তৃপক্ষ এই ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।

No description available.

আরো পড়ুন: মসজিদুল হারামে রহমতের বৃষ্টিপাত-ওমরা আদায়কারীদের কিছু মনকাড়া দৃশ্য

আল জাবেরি বলেন, তাপমাত্রা মাপার এই বিশেষ ক্যামেরা পর্যবেক্ষণের জন্য ৫০০ কর্মী নিযুক্ত করেছে জেনারেল প্রেসিডেন্সি। মসজিদে হারামের প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে প্রবেশদ্বারগুলোতে ৭০ টি ক্যামেরা নিযুক্ত করা হয়েছে।

আল জাবেরী জানিয়েছেন, তাপমাত্রা মাপার বিশেষ এই ক্যামেরাগুলো মানুষের শরীরে তাপের বিষয়টà