মোস্তফা ওয়াদুদ: মাদরাসার সিলেবাসের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মিল রেখে নতুন শিক্ষাব্যবস্থা চালু করতে যাচ্ছে গাজীপুরের মাহাদু লিসানিল কুরআন। চলতি বছরের গত ৪ এপ্রিল উদ্বোধন হয় ব্যতিক্রমী এ মাদরাসা। উদ্বোধন করেন প্রখ্যাত মুফাসসির মাওলানা খুরশেদ আলম কাসেমী। উদ্বোধনের পর থেকেই মাদরাসার ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে ঈদুুল ফিতরের পর পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে রমজানের পর থেকেই ক্লাস শুরুর কথা রয়েছে প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ নতুনভাবে শুরু করা এ শিক্ষাপ্রতিষ্ঠানের মহাপরিচালক মাওলানা মুফতি আবু সাঈদ মুহাম্মদ নোমান। রাজধানীর দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতাও করেছেন সেখানে। বর্তমানে একাগ্রচিত্তে শিশুদের ভবিষ্যত শিক্ষাদীক্ষায় মনোনিবেশ করেছেন তিনি। তার ভাষায়, ‘একজন শিশুর মেধা অত্যন্ত প্রখর। তাকে সহজভাবে গড়ে তুলতে পারলে আগামীর নেতৃত্ব দিতে পারবে সে। আর এর জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ যোগ্যতা। যোগ্যতা অর্জনের অন্যতম শর্ত ইলমি জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞান। তাই আমরা উভয় ধারার শিক্ষা সিলেবাসকে সমন্বয় করে প্রতিষ্ঠা করেছি মাহাদু লিসানিল কুরআন বাংলাদেশ।’
এটি আন্তর্জাতিক শিক্ষামান সমৃদ্ধ একটি মাদরাসা। এতে আরবী ভাষার উচ্চতর ডিপ্লোমার জন্য রয়েছে ‘আরবী আদব বিভাগ’।এছাড়া মাদানী নিসাব বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, নূরানী-মক্তব বিভাগ, ইবতিদায়ী নূরানী বিভাগ ও হিফজ্ রিভিশন বিভাগ রয়েছে।
এটি গাজীপুর মহানগরের বোর্ডবাজার, দক্ষিণ খাইলকুর, ৩৮ নং ওয়ার্ড, (বাদশাহ মিয়া স্কুল সংলগ্ন) উলামা ভবনে অবস্থিত।
প্রতিষ্ঠানের বিভাগসমূহের বৈশিষ্ট: মাদানী নিসাব বিভাগ: (শিক্ষাকাল : ৫ বছর)
এ বিভাগে ভর্তির যোগ্যতা হাফেজে কুরআন ও জেনারেল বিষয়ে অন্তত পঞ্চম শ্রেণী সমমান। বয়স নূন্যতম ১৪ বছর। যেহেতু হিফজ সমাপ্ত করতে গিয়ে বয়সের বেশ একটা অংশ কেটে যায়, ফলে দেখা যায় কিতাব বিভাগের প্রাথমিক স্তরের ছাত্রদের সাথে একদিকে বয়সের অসামঞ্জস্যতা, অপরদিকে মেধাগত তারতম্যের কারণে অনেক হাফেজ ছাত্র পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। বিষয়টিকে মাথায় রেখে হাফেজ ও মà§