বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

১ কোটি টাকার অক্সিজেনের যোগান দিলেন ভারতের মুসলিম ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ উদ্যোগে ১ কোটি টাকা খরচ করে অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা ভারতের নাগপুরের বিভিন্ন করোনা চিকিৎসা কেন্দ্রগুলোতে ৩২ টন অক্সিজেন সরবরাহ করেন নাগপুরের ব্যবসায়ী পেয়ারে খান।

ভারতের এনবি নিউজ জানায়, এ মুসলিম ব্যবসায়ী ভিলাই থেকে দুটো ট্রাকে দুই দফায় ১৬ টন করে অক্সিজেন নাগপুরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে করোনা রোগীদের জন্য পাঠিয়ে দেন ছত্তিশগড়ের ভীলাই শহর থেকে। তিনি একজন পরিবহন ব্যবসায়ী। তার পরিবহন সংস্থার নাম আমশি।

গত বছর করোনা সংক্রমনের শুরুতে দেশকে বিভাজিত করে মুসলিমদের করোনা সংক্রমনের কারণ হিসেবে প্রমাণ করার কৌশল গ্রহণ করে গেরুয়া শক্তি। কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় দেশের সাম্প্রদায়িকতা বিরোধী সংহতির কাছে। এবারে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়ে ও দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুসলিমরা। বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত হিন্দুদের মৃতদেহ সরকারের জন্যও অনেক মুসলিম ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গিয়েছে।

দেশে বর্তমানে চরম আকার ধারণ করা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণের জন্যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমান পরিস্থিতিকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে সুপ্রিম কোর্ট ভ্যাকসিন কার্যক্রম এবং অক্সিজেন যোগানের জন্য একটা ন্যাশনাল একশন প্ল্যান প্রস্তুত করতে বলেছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে ১ লা মে তারিখে থেকে প্রতিদিন করোনা আক্রান্ত হতে পারে ৫ লাখের বেশি মানুষ। দৈনিক মৃত্যু হতে পারে ৫০০০ এর বেশি মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ