বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার বিয়র্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম ।।

পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের তরুণ অলরাউন্ডার বিয়র্ন ফরটুইন। ইসলামে দীক্ষিত হওয়ার বিষয়টি সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে জানান এই প্রোটিয়া তারকা।

ইসলাম গ্রহণের পর বিয়র্ন ফরটুইন নিজের নাম পাল্টে রেখেছেন ইমাদ। এ নিয়ে ফরটুইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে।

সেখানে অন্য একজনের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটও দেওয়া হয়ে। সেখানে লেখা রয়েছে, ‘ফরটুইন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’

আরেকটি স্ক্রিনশটে ফরটুইনকে অভিনন্দন জানানো হয়েছে। জবাবে অভিনন্দন জানানো ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি এই স্পিনার।

ফরটুইন তথা ইমাদের স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবার তিনিও আলোর পথে আসলেন। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ফরটুইন। ৭ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ৬ উইকেট শিকার করেছেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন তিনি। তথ্যসূত্র: ইনসাইডার পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ