শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩৩৩ নম্বরে ফোন করলেই খাবার পৌঁছে যাবে বাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ‘সংক্ষিপ্ত কোড ৩৩৩ চালু হওয়ার পর যাদের খাবার নেই এমন বহু মানুষ এই নম্বরে ফোন করছেন। তৎক্ষণাত সেইসব কল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে ট্রান্সফার করে দেয়া হয়। তারা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় মানবিক ও খাদ্য সহায়তায় জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ চালু করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম এই হটলাইন পরিচালনা করছে।

যদি কারো বাসায় খাদ্য না থাকে তাহলে তারা এই নম্বরে কল দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে খাদ্য পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমডব্লিউ/