শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও বহু শ্রমিক আহতের ঘটনায় দোষীদের বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালীতে পাঁচজন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো। এখন তারা শ্রমিকদের দাবি মেনেছে। দাবি যখন মানবেই তবে পাঁচটি জীবন নিলো কেনো? এরপর সেখানে শ্রমিকদের নামে মামলা দেয়া হয়েছে। সেই মামলায় অনেক আজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমরা বলবো, এই অজ্ঞাতনামা আসামি দেয়ার মূল কারণ হলো গ্রেফতার বাণিজ্য করা। তা না হলে সেখানে তো সব কর্মচারীদের নাম ঠিকানা আছে।

বক্তারা আরও বলেন, আমরা যদি চুপ থাকি প্রতিনিয়ত এ ঘটনা ঘটবে। তাই আমাদের সোচ্চার হতে হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ঘটনায় দায়ীদের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সরকার আমাদের দাবি মানতে অপারগ হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ