শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সপ্তাহান্তে কমতে পারে করোনায় মৃত্যুর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রাণঘাতী করোনার আস্ফালন চলছে। সর্বোচ্চ রেকর্ড ভঙ্গের পর সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে সর্বত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, চলমান কঠোর লকডাউনের সুফল হিসেবে আরও এক সপ্তাহ পর মৃত্যুর সংখ্যা কমতে পারে।

গত ১৬ এপ্রিল প্রথমবারের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ অতিক্রম করেছে। তারপর থেকে এই সংখ্যা বেড়েই চলছে।

হাসপাতালগুলোতে আইসিইউ আর অক্সিজেনের জন্য চলছে ভয়ানক হাহাকার। এ অবস্থায় মৃত্যু এভাবে বাড়তে থাকেল সঙ্কটজনক পরিস্থিতি আরও ঘনীভূত হবে।

লকডাউন বা বিধিনিষেধের কারণে মূল সুফল মেলে সংক্রমণে। মানুষের মুভমেন্ট কম হলে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাবে, এটা স্বাভাবিক। তবে প্রত্যক্ষভাবে নানা কারণে এর প্রভাব পড়ে মৃত্যুর হারেও। আর এক সপ্তাহ পরেই সেটা টের পাওয়া যাবে বলে মনে করছেন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

তিনি বলেন, সরকারকে সাধুবাদ যে তারা চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে। আশাকরি, দ্বিতীয় দফার এই লকডাউন শেষ হলে আমরা একটা ইতিবাচক ফলাফল দেখতে পাবো। তবে এই লকডাউন কিংবা বিধিনিষেধ সম্পূর্ণ তুলে ফেলা যাবে না। সামনে ঈদ, সেটা করা হলে সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ