রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

‘লকডাউন দেয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মুহা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, লকডাউন দেয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। করোনাজনিত সংক্রমণ ও মৃত্যুহার আরও বাড়তো। চলমান লকডাউনের সুফল শিগগিরই পাওয়া যাবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ লকডাউনের সময়সীমা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। সঙ্গে সঙ্গে তিনি চলমান লকডাউনের মধ্যেও বিভিন্ন অলি-গলি, বাজার, প্রতিষ্ঠানসমূহ যেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা নজরদারি বাড়ানোর তাগিদ দেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে মঙ্গলবার চলমান কঠোর লকডাউনের মধ্যে দুই হাজার আটজন করোনার টিকা নিয়েছেন।

এরমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৭৯৬ জন ও প্রথম ডোজের টিকা নিয়েছেন ২১২ জন। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৫৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫ হাজার ৭১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ