শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক ইত্তেফাকুল উলামার ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনেরও কেন্দ্র’ আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে মাওলানা রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই দিনের রিমান্ড শেষে মাওলানা রফিকুল ইসলামকে ফের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মুহা. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদের জন্য রোববার (১৮ এপ্রিল) দুপুরে রফিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ এপ্রিল রফিকুল ইসলাকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরের দিন র‍্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ