শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘দোকান-মার্কেট খুলে দেয়া হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিং মল বন্ধ ঘোষণা করে সরকার। এরপরও করোনা সংক্রমণ নিম্নমুখী না হওয়ায় ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২২ এপ্রিল ভোর ৬টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরবর্তী লকডাউনে কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মনে করছেন আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হতে পারে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের দাবি ফেলবেন না। এর আগেও আমাদের কোনও দাবি তিনি ফেলেননি।

দোকান ও বিপণিবিতান খুলে দেওয়া হলে ব্যবসায়ীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবে বলে মনে করছেন হেলাল উদ্দিন।

সরকারের দেওয়া বিধিনিষেধ অনুযায়ী দোকানপাট ও শপিং মল বন্ধ রাখা হয়েছে। ঈদের আগে যদি দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত না আসে তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে যাবে। এসব বিবেচনায় প্রধানমন্ত্রী আগামী সোমবার দোকান ও বিপণিবিতান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে বিশ্বাস করেন দোকান মালিক সমিতির নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ