সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

দেশে করোনায় ৯০ পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছরের ৮ মার্চে আক্রান্ত ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯০ পুলিশ সদস্য মারা গেছেন।

পুলিশ সদর দফতরের সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে গেলে পুলিশ সদস্যরাও নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র‌্যাব। করোনায় র‌্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে নারী সদস্য রয়েছেন ৮৪৩ জন। পুলিশের সঙ্গে কর্মরত আনসার সদস্য ৯৫ জন এবং সিভিল সদস্য রয়েছেন ৪৭৬ জন। বাকি ১৯ হাজার ৪৪৮ জন পুরুষ সদস্য।

২০২১ সালে গত সাড়ে তিন মাসে এক হাজার ৪৪৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জানুয়ারি মাসে ১৬২ জন, ফেব্রুয়ারি মাসে ৭৬ জন, মার্চে ৫৩২ জন এবং এপ্রিলের ১৫ দিনে ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ