বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মসজিদ-মাদরাসা উন্মুক্ত রাখতে মুফতি আবদুচ্ছালাম চাটগামীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের ইবাদত-বন্দেগী নির্বিঘ্ন রাখতে মসজিদে মুসল্লীদের উপস্থিতির উপর বিধিনিষেধ বাতিল এবং দেশের সকল নাজেরা ও হেফজখানাকে লকডাউনের আওতামুক্ত রাখতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান, মুফতিয়ে আযম আল্লামা আবদুচ্ছালাম চাটগামী।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত খোলা চিঠিতে তিনি বলেন, গত বছরাধিককাল যাবত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা মহামারি পরিস্থিতি বিদ্যমান। এতে বিশ্বের বহু দেশে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ ও আক্রান্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, বিশ্বের অনেক দেশের তুলনায় এ সময়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হওয়া এবং মৃত্যুর হার অনেক কম ছিল। উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে মসজিদ-মাদরাসা উন্মুক্ত থাকায় লাখ লাখ মাদ্রাসা ছাত্র, উলামায়ে কেরাম ও মুসল্লীদের ইবাদত-বন্দেগী, যিকির-আযকার ও দোয়ার বরকতে বাংলাদেশে করোনা মহামারির ক্ষয়ক্ষতি অন্য অনেক দেশের তুলনায় কম হয়েছে।

চিঠিতে মুফতি আবদুচ্ছালাম চাটগামী আরো বলেন, আজ থেকে পবিত্র মাহে রমযানুল মোবারক শুরু হয়েছে। এই মাস ইসলামে অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতময়। এই মাসে রোযা, নামায, যাকাত ইত্যাদি ফরয আমলসমূহের সাওয়াব সত্তর গুণ বৃদ্ধি করা হয়। এছাড়া সকল নফল আমলসমূহের সাওয়াব ফরযের সমতুল্য হয়ে যায়। এই মাসে শ্রমিক মজদুরসহ অধিনস্থদের কাজ সহজ করলে গুনাহ মাফ করা হয়।

রোযাদারগণকে আহার ও ইফতার করালে এক এক রোযার সাওয়াব বৃদ্ধি এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ হয়। এসব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূল সা. এর সিদ্ধান্ত, যেটা অনুসরণ করা সকল মুসলমানের জন্য ওয়াজিব। আর এসব অমান্য করা আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সা. এর অবাধ্যতার শামিল। দোয়া করি, আল্লাহ তাআলা প্রতিটি মুসলমানকে এর উপর পূর্ণ আমল করার তাওফীক দান করুন; আমীন।

চিঠিতে মুফতিয়ে আযম আব্দুচ্ছালাম চাটগামী আরো বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকার নতুন করে দেশব্যাপী মাদরাসাসমূহ বন্ধের ঘোষণা করেছে। পাশাপাশি মসজিদসমূহে মুসল্লীদের উপস্থিতির উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে করে সাধারণ মুসলমানদের উপর জামাআতে নামায আদায়সহ শরীয়তের হুà¦