বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মক্তব ও হিফজ বিভাগ খুলে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান উপলক্ষে দেশের মক্তব ও হিফজুল কোরআন মাদরাসা খুলে দেওয়ার জন্য একটি আবেদন পত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো হয়েছে। হুফফাজুল কুরআন ফাউণ্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ আবদুল হক ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত পত্রটি গতকাল রোববার প্রেরণ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।সংগঠন সূত্রে বিষয়টি নিশ্চিত করা গেছে।

জানা যায়, আজ সোমবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্ম প্রতিমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আলাদাভাবে সফর করবেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সরকারী উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে মক্তব ও হিফজ খানা খুলে দেওয়ার ব্যাপারে স্মারকলিপি প্রদান করবেন।

গতকালের মিটিংয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সদস্যগন উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/