সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

জব্দ করা ৪ হাজার কেজি জাটকা এতিমখানায় দিলেন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া থেকে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌপুলিশ। শনিবার (১০ এপ্রিল) ভোরে জরুরি সংবাদপত্র লেখা পিকআপ থেকে এসব জাটকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির। তিনি জানান, জাটকাগুলো স্থানীয় শামুর বাড়ি থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ লোড করা হয়।

পিকআপটি যখন লৌহজং উপজেলার হলদিয়া বাজারের কাছে পৌঁছায় তখন নৌপুলিশ তাদের ধাওয়া করে। নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাড়ি রেখে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি নৌপুলিশের হেফাজতে আছে।

জব্দ করা জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা মাদ্রাসায় ও এলাকার গরিব মানুষের মাঝে বিতরণ করা হয় বলেও জানান তিনি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ