বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

লকডাউন বিষয়ে নতুন ঘোষণা আসবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে চলমান সাত দিনের লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের ঘোষণা আসবে আজ।

এর আগে গত সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, লকডাউন বাড়ানো হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যালোচনা করা হবে। দেখা যাক অবস্থা কী হয়।

সচিব বলেন, দেখি আমরা সাতদিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। মানুষকে তো কোঅপারেট করতে হবে। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।

পরিস্থিতি বর্তমানের মতো থাকলে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা- সে বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেখি, আমরা বৃহস্পতিবার বসব।’

উল্লেখ্য, মহামারি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তা নিয়ন্ত্রণে গত সোমবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য শুরু হয় লকডাউন। ৭ দিন এটি কার্যকর থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ