বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতা ও সাংসদ মামুনুর রশীদ কিরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. মামুনুর রশীদ কিরন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে জিহান আল রশীদ।

জিহান বলেন, বাবার কভিড রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

তিনি আরো জানান, গত কয়েক দিন অসুস্থ বোধ করায় গত সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বাবা নমুনা দেয়। পরে গতকাল মঙ্গলবার (৬এপ্রিল) বিকেলে বাবার করেনা পজিটিভ রিপোর্ট আসে। বাবার সুস্থতার জন্য বেগমগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এমডব্লিউ/