সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ক্ষতিগ্রস্থ নারীদের জন্য ব্লক-বাটিক প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ নারীদের জন্য ব্লক-বাটিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ ২০২১’ এর প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সুন্দরভাবে শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে সবাইকে নগদ ১হাজার টাকা এবং ৭৫০০টাকার ব্লক বাটিক উপকরণ প্রদান করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও ছিলেন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) এক সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘করোনার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা আমাদের সামর্থ মোতাবেক কিছু মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের কাজ শিখিয়ে দিয়েছি। যাতে করে তারা কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে।’

উল্লেখ্য, গত ২২ মার্চ থেকে মিরপুরের টোলারবাগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ‘ব্লক বাটিকের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ’ কার্যক্রম আরম্ভ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে সেপ্টেম্বর ২০২০ এ করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র আয়ের মানুষদের মাঝে ৫০টি ভ্যান ও নগদ ৫০০০টাকা পুজি দিয়েছিল ফাউন্ডেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ