বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

ভারতে করোনার বিপজ্জনক মোড়, ২৪ ঘন্টায় সংক্রমণ লাখের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে বিপজ্জনক মোড় নিয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেছে যা গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন।

করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ