সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর উপস্থাপক সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর উপস্থাপক, বিখ্যাত আলোচক ও খতিব মুফতি সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। কুরআনুল কারীম ইন্সটিটিউটের প্রিন্সিপাল গাজী সানাউল্লাহ আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বর্তমানে মুফতি সাইফুল ইসলাম নিজ বাসায় থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ১ এপ্রিল বৃহস্পতিবার করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। দুদিন আগে প্রচন্ড জ্বর হয়েছিলো তার। এরপর থেকেই আইসলোশনে আছেন তিনি।’

মুফতি সাইফুল ইসলাম সাধারণ জ্ঞান নিয়ে টিভি উপস্থাপনা করে জনপ্রিয়তা কুঁড়িয়েছেন। চাঁদপুরের এ মেধাবী তরুণ সাইফুল ইসলাম একই সাথে মসজিদ উত-তাকওয়া ধানমন্ডির খতিব ও রাহাবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ