বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

এবারের রমজানে মসজিদে নববীতে যেতে পারবে না শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই বছর রমজানে মসজিদে নববীতে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে যাওয়ার অনুমতি দেয়া হবে না। শুক্রবার মসজিদের তত্ত্বাবধানের সাথে জড়িত জেনারেল প্রেসিডেন্সির প্রকাশিত রমজান পরিকল্পনায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানায় সৌদি সংবাদমাধ্যম।

মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সির রমজান পরিকল্পনা অনুসারে এই বছরও মসজিদে কোনো এতেকাফের অনুমতি থাকছে না। পাশাপাশি পরিকল্পনায় তারাবির নামাজের সময় অর্ধেক কমিয়ে আনা ও নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পরেই মসজিদ বন্ধ করে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

মসজিদে নববীর রমজান পরিকল্পনায় আরো বলা বলা হয়, কেউ মসজিদে ইফতার করতে চাইলে শুধু পানি ও খেজুর নিয়ে ইফতার করতে পারেন। এছাড়া মসজিদে কোনো প্রকার ইফতার বিতরণ বা ইফতারের জন্য সমাগমের অনুমতি দেয়া হবে না।

অপরদিকে মসজিদ আঙ্গিনায় কোনো প্রকার সেহরির আয়োজন ও বিতরণের কোনো অনুমতি দেয়া হবে না।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, গত বছর ২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা শনাক্তের পর শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট তিন লাখ ৯১ হাজার ৩২৫ জন ভাইরাস সংক্রমিত হয়েছেন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মোট ছয় হাজার ছয় শ' ৮৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ