বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সম্পর্ক স্বাভাবিকের ঈঙ্গিতের মধ্যেই ভারতের পণ্য আমদানির ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠছিল চিরবৈরী ভারত-পাকিস্তানের সম্পর্কে বরফ গলার কথা। এর মধ্যেই ভারত থেকে পণ্য আমদানির ঘোষণা দিল পাকিস্তান।

এবিষয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার বলেছেন, বেসরকারি খাতে ভারত থেকে পাঁচ লাখ টন সাদা চিনি আমদানি করবে পাকিস্তান। বুধবার দেশটির দ্য ইকোনোমিক কো-অরডিনেশন কমিটি (ইসিসি) এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

তিনি আরো জানান, ভারত থেকে তুলাও আমদানি করা হবে, যা চলতি বছরের জুনের শেষের দিকে শুরু হবে।নতুন নিয়োগ পাওয়া এ অর্থমন্ত্রী বুধবার এক প্রেস কনফারেন্সে এসব কথা জানান।

চিরবৈরী ভারতের সাথে চিনি বাণিজ্য পুনরায় খুলে দেয়ার কারণ হিসেবে তিনি দুদেশের মধ্যে দামের পার্থক্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ভারত ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা চিনি আমদানির অনুমোদন দিয়েছি। কিন্তু অন্যান্য স্থানে এর দাম অনেক বেশি। যে কারণে তা আমদানি করা যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের তুলনায় ভারতে চিনির দাম অনেক কম। তাই আমরা সেখান থেকে বেসরকারি খাতে ৫ লাখ টন পর্যন্ত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছি। ‘ভারতের তুলনায় আমাদের চিনির দাম ১৫ থেকে ২০ শতাংশ বেশি,’ বলেন তিনি।

ভারত থেকে তুলা আমদানির সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, পাকিস্তানের বস্ত্র রফতানি বেড়েছে কিন্তু গত বছর সে তুলনায় দেশে তুলা উৎপাদন হয়নি।

তিনি বলেন, দামের পার্থক্য ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রভাব ফেলছে। বড় ব্যবসায়ীরা মিসর ও অন্যান্য দেশ থেকে আমদানি করতে পারলেও এসএমই ব্যবসায়ীরা তা পারছে না।

এর আগে ২০১৯ সালের ৯ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান এক প্রতিক্রিয়ায় ভারতের সাথে ব্যবসায়ী সম্পর্ক সীমিত করে।

করোনা মহামারীতে প্রয়োজনীয় ওষুধের যাতে ঘাটতি না হয় সেজন্য ২০২০ সালের মে মাসে ভারত থেকে চিকিৎসা সরঞ্জাম ও কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাকিস্তান। ভারতের সাথে ব্যবসায়ী সম্পর্ক পুনঃস্থাপনে এটা ছিল পাকিস্তানের প্রথম পদক্ষেপ।

তার আগে, ভারত ছাড়া পৃথিবীর সব দেশ থেকে তুলা, সুতা ও চিনি আমদানির অনুমতি দিয়েছিল পাকিস্তান। এসব পণ্য এখন ভারত থেকেও আমদà