সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাওলানা রায়পুরী জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি ও ড. ইকরাম ভারপ্রাপ্ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রায়পুরী ভারপ্রাপ্ত মহাসচিব ড. ইকরাম নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীকে ও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামকে। মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীকে নির্বাহী সভাপতি ও মাওলানা শেখ মুজিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সিলেট থেকে শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও চট্টগ্রাম থেকে মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী অনলাইনে অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, আলহাজ জামাল নাসের চৌধুরী, মুফতি রেজাউল করিম, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি আতাউর রহমান খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ