বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ব্যারিস্টার মওদুদ ও এইচ টি ইমামের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য মওদুদ আহমদ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শোক প্রস্তাবে একাদশ জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। গত ১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য তোয়াবুর রহিম, সাবেক সংসদ সদস্য আ. মজিদ মণ্ডল, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও মারা যান।

এরপর চলতি সংসদের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় সংসদ সদস্যরা অংশ নেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ