বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমরা পালন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি ওমরা পালন করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ সংবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় বায়তুল্লাহয় তিনি ওমরা পালন করেন।

সংবাদ সংস্থা এসপিএ জানায়, মক্কার গ্র্যান্ড মসজিদে পৌঁছে প্রধান মন্ত্রী আল কাজেমি বায়তুল্লাহ ও মসজিদে নববিতে যান। মহানবী সা. এর রওজা জিয়ারত করেন।

আল-কাজেমি বুধবার একটি সরকারী সফরে রাজ্যের রাজধানী রিয়াদে পৌঁছেছিলেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।

দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রিয়াদে ক্রাউন প্রিন্স ও আল-কাজেমি বৈঠক করেছেন। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও ইরাক একটি অর্থনৈতিক বিনিয়োগে যৌথ তহবিল স্থাপন করবে।

সফরে বুধবার ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাক কখনো সৌদি আরবে হামলার ক্ষেত্র হবে না। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই আমার রিয়াদ সফর।

এদিকে গত জানুয়ারি মাসে বিস্ফোরকবোঝাই ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া আল-ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন ও অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসেবেও পরিচিত। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু প্রকাশ না করলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: আল আরাবিয়া

আরো পড়ুন-করোনায় ওমরা পালন করলেন ১০ লাখ নারী

-এটি