বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আগামী দুই সপ্তাহ মোটরবাইকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে গতকাল বুধবার সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপরিচালক বিমলেন্দু চাকমা বলেন, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন জারি হয় বলে জানান তিনি।

সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলে যাত্রী পরিবহন আপাতত দুই সপ্তাহ বন্ধ থাকবে। এবং অন্যান্য মোটরযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ধারণক্ষমতার ৫০ ভাগ পরিবহন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ