বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে মুসলেহুদ্দীন গওহরপুরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও সাবেক মন্ত্রী, ইসলামী ধারার প্রবীণ রাজনীতিবিদ মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ।

বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী বলেন, মুফতী ওয়াক্কাস রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়েছে।

তিনি বলেন, মুফতী ওয়াক্কাস রহ. এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে রাজনীতির ময়দানে জমিয়তে উলামায়ে ইসলামের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এবং শিক্ষা বোর্ড বেফাক ও হাইয়াতুল উলয়ার দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তিনি ছিলেন একাধিক মাদরাসার শাইখুল হাদিস। মুফতী ওয়াক্কাস রহ. এর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।

তিনি বলেন, আমরা আল্লাহর দরবারে দুআ করি, তিনি যেনো মুফতী ওয়াক্কাস রহ. এর সকল দ্বীনি খিদমতগুলোকে কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গ, রাজনৈতিক সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা’আলা সকলকে সবরে জামিল দান করুক। আমীন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ