বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে শায়খ জিয়া উদ্দীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়ার কো-চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

মুফতি ওয়াক্কাসকে বর্ষীয়ান রাজনীতিবীদ উল্লেখ করে শায়খ জিয়া উদ্দীন বলেন-‘ইসলাম, দেশ ও মিল্লাতের তরে মুফতি ওয়াক্কাসের অনেক খিদমাত রয়েছে। তিনি একজন বড়মাপের মুফতি ও শায়খুল হাদীস ছিলেন। ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন, বিতর্কীত শিক্ষানীতি বিরোধী আন্দোলন, হেফাজতের ১৩ দফা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার তিনি জেলও খেয়েছেন। তাঁর ইন্তেকালে ইলমী ও সিয়াসী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

শায়খ জিয়া উদ্দীন মরহুম মুফতি ওয়াক্কাসের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ