সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

রাত ১০টার পর বাইরে গেলে ব্যবস্থা নেবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে গেলে ব্যবস্থা নেবে পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের ১৮ দফার মধ্যে রয়েছে এটি। সেখানে বলা হয়েছে, রাত ১০টার পর অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া নিয়ন্ত্রণে পুলিশ ও সিভিল প্রশাসন মাঠে থাকবে। বিষযটি গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ১১ নম্বর দফায় বলা হয়, অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে।

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। সরকারের ১৮ দফা নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা গতবছরে প্রথমে রাত ৮টা, পরে ১০টা করে দিয়েছিলাম। এখন এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করা যে অযথা বাইরে আসা মানে আক্রান্ত হওয়া। এখনকার ভাইরাসের স্ট্রেইনটা ভয়াবহ এবং ৭০ শতাংশ দ্রুত ছড়াচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ