সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

ট্রেনও অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসের পর এবার ট্রেনেও অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের ৫০% শতাংশ টিকিট বিক্রি হবে। অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যাত্রার পূর্বে শরীরের তাপমাত্রা মাপা হবে অতিরিক্ত তাপমাত্রার কোন ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ