বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শবে বরাত উপলক্ষে আতশবাজি, পটকাবাজি নিষেধ: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শবে বরাত উপলক্ষে আতশবাজি, পটকাবাজি করা নিষেধ করেছে পুলিশ। আজ সোমাবার ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) উপলক্ষে দেওয়া নিষেধাজ্ঞায় এসব বিষয় জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাতের পবিত্রতা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কোন ধরণের আতশবাজি, বিস্ফোরকদ্রব্য, পটকাবাজিসহ কোন ধরণের দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি এ ব্যাপারে বেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল রোববার সন্ধ্যায়।

এতে আরও বলা হয়, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত এ নির্দেশ দেন।

এমডব্লিউ/