বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

হেফাজতে ইসলামের হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে নৈতিক সমর্থন থাকবে বিএনপির। সেই সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র সংগঠন আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে।

এছাড়াও আগামী সোম ও পরের দিন মঙ্গলবার দুদিন বিক্ষোভ সমাবেশ-মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপি। আজ শনিবার বিকেল তিনটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ বাসা থেকে অংশ নেন।

স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, হেফাজতের ডাকা রোববারের হরতালে সরাসরি সমর্থনের পক্ষে-বিপক্ষে মতামত আসে। এই অবস্থায় মাঝামাঝি অবস্থানে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম ও ব্রা²বাড়িয়ার হতাহতের ঘটনায় গতকাল শুক্রবার তাৎক্ষণিক স্থায়ী কমিটির ভার্চুয়াল জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে।

আজ স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদ আগামী ২৯ মার্চ ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৩০ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের দিনে দেশে বিভিন্ন স্থানে মানুষ হত্যা ও পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল রোববার জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বিক্ষোভ করবে।’

হেফাজতে ইসলাম বাংলাদেশ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে-এই কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন আছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল করছি স্বাধীনতা দিবসের দিনে মানুষকে হত্যা করার প্রতিবাদে। প্রত্যেকটা সংগঠন ও নাগরিকের সাংবিধানিক অধিকার প্রতিবাদ বা তার মত প্রকাশ করবার। সেই মত প্রকাশ করায় যখন গুলি করা হয়েছে আমরা সেইটার প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি বলেন,