বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে যুক্তরাজ্যের আন্তরিক সহায়তা ছিলো: বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে যুক্তরাজ্যের আন্তরিক সহায়তা ছিলো উল্লেখ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক ভিডিও বার্তায় বলেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গেও যুক্ত রয়েছে যুক্তরাজ্যের আন্তরিক সহায়তা ও সমর্থন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এসব কথা বলেন।

বরিস জনসন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরার আগে ১৯৭২ সালের ৮ জানুয়ারি লন্ডনে যাত্রাবিরতি করেন এবং তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ এবং বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার হ্যারল্ড উইলসনের সঙ্গে বৈঠকে অংশ নেন।

তিনি মনে করেন, ২০১৮ সালে শেখ হাসিনার যুক্তরাজ্য সফর তারই প্রতিফলন। যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির অবদানের কথাও উল্লেখ করেন তিনি। গত ৫ দশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ