বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাল্লায় ‘বিশৃংখলা সৃষ্টির মূল হোতা’ ঝুমন দাশের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিশৃংখলা সৃষ্টির মূল হোতা ঝুমন দাশ আপনের (২৮) বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মামলায় ঝুমন দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ওসি নাজমুল হক জানান, ঝুমন দাশের বিরুদ্ধে সোমবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৭ মার্চ ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হককে কটাক্ষ করে ঝুমন দাসের দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বুধবার নোয়াগাঁও গ্রামে বিশৃংখলা সৃষ্টি হয়। এসময় সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়। মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনটি