শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুফতি ওয়াক্কাসের সুস্থতা কামনা করলেন মাওলানা মুহাম্মাদ আবূ মূসা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষিয়ান আলেমে দীন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আব্দুল হাফিজ তাহসীনুল কুরআন মাদরাসা/জামিয়া আফতাব নগর ঢাকার শায়খুল হাদিস, সদরুল মুদাররিসিন ও কুড়িল কাজী বাড়ী জামে মসজিদ ভাটারা ঢাকার খতিব মাওলানা মুহাম্মাদ আবূ মূসা কাসেমী।

আজ (২৪ মার্চ) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মুহাম্মাদ আবূ মূসা কাসেমী বলেন, আমরা একে একে অভিভাবক শূণ্য হয়ে পড়ছি। কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। গত পরশু (সোমবার) ইন্তেকাল করেছেন আমাদের আরেকজন মুরুব্বি আল্লামা নোমান ফয়জী রহ.।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে শুয়ে আছেন আমাদের একজন মুরুব্বি, বর্ষীয়ান রাজনীতিবিদ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। আমরা ধীরে ধীরে ওলামায়ে হক্কানী শূন্য হয়ে যাচ্ছি। আমাদের অভিভাবকগণ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। মুফতি মুহাম্মদ ওয়াক্কাস দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা লালনকারী একজন আদর্শিক রাহবার। তার মতো যোগ্যতাসম্পন্ন আলেম বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। আমি তার দীর্ঘ নেক হায়াত ও দ্রুত সুস্থতা কামনা করি।

বিবৃতিতে আল্লামা নোমান ফয়জীর আত্মার মাগফেরাত কামনা করেছেন মাওলানা মুহাম্মাদ আবূ মূসা কাসেমী। তিনি বলেন, আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালে জাতি হারিয়েছে একজন বিদগ্ধ আলেম ও চিন্তাশীল মানুষ গড়ার কারিগর। আমি তার রুহের মাগফেরাত কামনা করি।

এমডব্লিউ/